ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ডিএমপির তিন পুলিশ কর্মকর্তাকে বদলি

পুলিশ পরিদর্শক পদমর্যাদার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।


বুধবার (৩১ মার্চ) সকালে ডিএমপি মিডিয়া থেকে এই বদলির আদেশ জানানো হয়।


এর আগে গত ২৯ মার্চ ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়।


আদেশ অনুযায়ী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের লাইনওআর-এ কর্মরত পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) লোকমান হোসেনকে ট্রাফিক রমনা বিভাগ, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) কামরুল হাসানকে ট্রাফিক গুলশান বিভাগ ও পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) আবু বকর মো. হেলালকে ট্রাফিক ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑